পুলিশ
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হয়নি। আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


এ সময় বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার বলেন, রায় প্রস্তুত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো।