Untitled 2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি (অস্ট্রেলিয়া ফরেন অ্যান্ড ট্রেড রিপ্রেজেন্টেটিভ) মি. ব্রুস সোয়ার।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অস্ট্রেলিয়ার পক্ষে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ শাখার সহকারী পরিচালক মিস স্টেসি লি ওয়াকার, বাংলাদেশ শাখা-১ (দ্বিপাক্ষিক) এর সহকারী পরিচালক মিস ব্রুক সিম্পসন এবং বাংলাদেশ শাখা-২ (রোহিঙ্গা) এর সহকারী পরিচালক মিস মিশ খান। 

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা তুলে ধরা হয়।

Untitled 2