bd and pakistan

অনলাইন ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে একাধিকার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি এখনও সমাধান হয়নি। এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে। 

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। এক সূত্র জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। 

আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি দলের খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরে। গ্রুপ পরিবর্তনের বিষয়েও আলোচনা হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।