নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে দুইটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। মাদ্রিদ থেকে মালাগাগামী আইরিও ট্রেনটি লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা রেনফে পরিচালিত আলভিয়া ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকাজে সেনাবাহিনীসহ জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।