রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ সাবেক শিক্ষার্থী এবার জামায়াতের এমপি প্রার্থী হয়েছেন
  • জামায়াতের প্রার্থী তালিকায় শিক্ষাগত গুণগত মানের প্রতিফলন

অনলাইন ডেস্ক


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার দেশের ২২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা, যাদের মধ্যে ২৫ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ কারণে শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনসাধারণের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবেচট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ

জামায়াতের ওই প্রার্থীরা দেশের বিভিন্ন আসনে মনোনয়ন পেয়েছেন। তারা হলেনঃ-

  • চাঁপাইনবাবগঞ্জ-১ এর ড. কেরামত আলী,
  • চাঁপাইনবাবগঞ্জ-২ এর ড. মুহাম্মদ মিজানুর রহমান,
  • চাঁপাইনবাবগঞ্জ-৩ এর নুরুল ইসলাম বুলবুল,
  • শেরপুর-১ এর হাফেজ রাশেদুল ইসলাম,
  • ময়মনসিংহ-৫ এর জামায়াত প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ,
  • পটুয়াখালী-২ এর ড. শফিকুল ইসলাম মাসুদ,
  • সিরাজগঞ্জ-৪ এর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান,
  • কুমিল্লা-৫ এর ড. মোবারক হোসাইন,
  • লক্ষ্মীপুর-৩ এর ড. মুহাম্মদ রেজাউল করিম,
  • পাবনা-২ এর অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিন,
  • পাবনা-৪ এর অধ্যাপক আবু তালেব মণ্ডল,
  • বাগেরহাট-৪ এর আব্দুল আলিম,
  • যশোর-৪ এর গোলাম রসুল,
  • ঝিনাইদহ-২ এর সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর,
  • ঝিনাইদহ-৩ এর অধ্যাপক মতিউর রহমান,
  • বরিশাল-৪ এর অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার,
  • খুলনা-৩ এর অধ্যাপক মাহফুজুর রহমান,
  • রংপুর-৩ এর মাহবুবুর রহমান বেলাল,
  • কুড়িগ্রাম-১ এর অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
  • কুড়িগ্রাম-৩ এর ব্যারিস্টার মাহবুব আলম সালেহী,
  • নীলফামারী-৪ এর হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম,
  • ঠাকুরগাঁও-১ এর দেলোয়ার হোসাইন,
  • রাজশাহী-১ এর অধ্যাপক মুজিবুর রহমান,
  • রাজশাহী-৩ এর আবুল কালাম আজাদ
  • ঢাকা-১৬ এর কর্নেল আব্দুল বাতেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন। এব্যাপারে রাকসুর ভিপি ও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ছাত্রশিবিরের প্রায় ২৫ জন সাবেক নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী। তাদের মধ্যে অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন। এই সংখ্যা ও নেতৃত্ব গঠনের পরিমাণ একটি বড় দৃষ্টান্ত।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এই সংখ্যা তাদের রাজনৈতিক প্রভাব ও শিক্ষার গুণমানের পরিচায়ক বলে মনে করা হচ্ছে। এর ফলে জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইনে এই গোষ্ঠীর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


আরও দেখুন:-

রাজউক প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে দুই মামলার রায় আজরাজউক প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই মামলার রায় আজ