৪৮তম বিসিএসে গেজেটভুক্ত হওয়া দুর্গাপুরের গর্ব ডা. মিজানুর রহমান সানি

পরিবার ও এলাকাবাসীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার দুর্গাপুরের কৃতী সন্তান ডাঃ মিজানুর রহমান সানি ৪৮ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ পেয়ে আজ সরকারি গেজেটভুক্ত হয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি তিনি তার সরকারি চাকরিতে যোগদান করবেন। তিনি মেডিসিন, হৃদরোগ, চর্ম-যৌন এবং মা ও শিশুরোগের বিশেষজ্ঞ।

ডাঃ মিজানুর রহমান সানি দুর্গাপুরের মোক্তারপাড়া নিবাসী ও সানি ফার্মার স্বত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী হালিমা খাতুনের কনিষ্ঠ সন্তান। তাঁর জন্মস্থান দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামে।

তিনি বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কৃতিত্বের সাথে শেষ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিফিএস ফাইনাল পার্টে অধ্যয়নরত।

তার বিশেষ শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে:

  • FCPS Part 1 (Medicine)
  • FCPS Part (FP) Cardiology
  • Dermatology (DOC)
  • CCD (Birdem)
  • CMU

ডাঃ মিজানুর রহমান সানি ও তাঁর পরিবার দেশবাসীর সবার দোয়া কামনা করেছেন।

এলাকার স্থানীয় জনগণ জানায়, এ অঞ্চলে পূর্বে কোনো মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ছিল না। ডাঃ মিজানুর রহমান সানির আগমনে তাদের দীর্ঘদিনের এই অভাব দূর হবে এবং স্থানীয় জনগণ বিশেষভাবে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন।