লালাখালে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা
  • স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তল্লাশি শেষে দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল জিরো পয়েন্ট এলাকায় চোরাবালিতে আটকা পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মুসাআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

                    আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে নীলনদ খ্যাত সারী নদীর সাহেব মারা ড্রয়ার এলাকায় ঘুরতে গিয়ে মুসাআব আমীন চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হন। পরে বিষয়টি জানাজানি হলে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ তল্লাশির পর বিকেল আনুমানিক ৪টার দিকে চোরাবালির ভেতর থেকে মুসাআব আমীনের নিথর দেহ উদ্ধার করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, উদ্ধার শেষে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন:-

       পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: ফেনীতে জামায়াত আমীর
   ১২ ফেব্রুয়ারির নির্বাচন জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে: বগুড়ায় তারেক রহমান
ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের