- ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মকবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জানিয়েছেন, তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মকবুল হোসেন বলেন, তিনি আশা করেন তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফলস্বরূপ একটি উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে বলেও তিনি জানান।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, শহিদ আবু সাঈদের বাবার এই বক্তব্য উত্তরাঞ্চলের বিএনপির সমর্থন আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন:-
আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের
লালাখালে চোরাবালিতে আটকা পড়ে- শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের