নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় পাঁচজন নিহত হওয়ার দুর্ঘটনা
  • ভোরের সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক ভ্যানকে চাপা দিলে প্রাণ হারান পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

প্রবাসীদের পাঠানো ১ লাখ ৩৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছেদেশে পৌঁছেছে প্রবাসীদের পাঠানো ১ লাখ ৩৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন:-

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনাসিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আজ তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা