- ইসির ওয়েবসাইটে প্রকাশ্যে আসে ১৪ হাজার সাংবাদিকের তথ্য
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার প্রদানে অনলাইন আবেদন বাধ্যতামূলক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সাংবাদিকদের তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।
ইসির সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইনে কার্ড ও স্টিকারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ইসির ওয়েবসাইটে এসব সাংবাদিকের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ আবেদনসংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে আসে। ওয়েবসাইটে প্রবেশ করলেই আবেদনকারীদের পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য দেখা যাচ্ছিল। কিছু সময় পর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়।
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
সাংবাদিকদের সঙ্গে আলোচনা ছাড়াই অনলাইন পদ্ধতি চালু করায় শুরু থেকেই অসন্তোষ তৈরি হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে সাংবাদিকরা আল্টিমেটাম দিলে ইসি অনলাইন ব্যবস্থা বাতিল করে আগের নিয়মে কার্ড ও স্টিকার প্রদানের সিদ্ধান্ত নেয়।
ইসি জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অনলাইন সিস্টেমটি বন্ধ করা হয়েছিল। তবে কীভাবে এটি পুনরায় চালু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ওয়েবসাইটের অ্যাডমিন দায়িত্বে থাকা একজন কর্মকর্তা এটি চালু করেছিলেন, বর্তমানে সাইটটি বন্ধ রয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল ও ওটিপি যাচাইসহ একাধিক ধাপ সম্পন্ন করতে হতো। এতে করে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের তথ্য ফাঁস নির্বাচনকালীন নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং ভবিষ্যতে অনলাইন ব্যবস্থায় আরও নিরাপত্তা জোরদার করার বিষয়ে ভাবছে।
আরও দেখুন:-
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: ফেনীতে জামায়াত আমীর
শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি
পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: ফেনীতে জামায়াত আমীর