- দুদকের অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
এর আগে, গত ২৬ জানুয়ারি মোহাম্মদ এজাজকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করে। তার বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
দুদক গত বছরের নভেম্বর থেকে এই অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে। মোহাম্মদ এজাজকে গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তার নিয়োগের পর থেকেই বিভিন্ন দুর্নীতির অভিযোগ সমালোচনার জন্ম দেয়।
আরও দেখুন:-
নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক