- আত্মহত্যার সন্দেহে ময়নাতদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, আচরণ বিধিমালা মানতে ইসির কঠোর নির্দেশ
শনিবার (৩১ জানুয়ারি) রাতে কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকায় নিজের বাসা থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন অনন্য, যার ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
অনন্যের পিতা জানান, তার ছেলে মেধাবী হলেও বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও দেখুন:-
অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ: তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি
নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, আচরণ বিধিমালা মানতে ইসির কঠোর নির্দেশ
অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ: তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি