- ইরানের পাল্টা সামরিক কৌশল
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা বাড়ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা পদক্ষেপ নিয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে নৌবাহিনী হরমুজ প্রণালিতে সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু করেছে।
অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ: তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি
এই পদক্ষেপকে সামরিক শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে, যা পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী দক্ষিণ চীন সাগর থেকে হরমুজ প্রণালির দিকে রওনা দিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তিনটি ডেস্ট্রয়ার ঘাঁটি গেঁড়ে বসেছে।
হরমুজ প্রণালী এমন একটি সংকীর্ণ জলপথ, যা সামান্য অস্থিরতা বিশ্বজ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান এই কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে সামরিক মহড়া চালিয়ে আগ্রাসনের প্রতিরোধ করতে চায় বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
তেহরান কর্তৃপক্ষ জানায়, রোববার ও সোমবার এই ‘লাইভ ফায়ার ড্রিল’ চালানো হবে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে।
আরও দেখুন:-
ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
অতীত ভুলে গেলে পাশে থাকবে না কেউ: তারেক রহমানকে এনসিপি নেতার হুঁশিয়ারি
ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার