- ৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনলাইন ফরম পূরণ ও ফি জমার কার্যক্রম
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম শেষ না হলে অনলাইন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবেন। এরপর ১৭ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে। সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
এতে আরও বলা হয়, পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে যেসব কলেজ ফরম পূরণের কাজ শেষ করতে পারেনি, তারাও এই বাড়তি সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
আরও দেখুন:-
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?