- নির্বাচন সামনে রেখে পরিকল্পিত উসকানির অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের হাটবনগ্রাম বাজার সংলগ্ন বারপল্লী মহাশ্মশান কালীমন্দিরে একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ছাদযুক্ত পাকা মন্দিরটি বাইরে থেকে গ্রিল দিয়ে তালাবদ্ধ থাকলেও দুর্বৃত্তরা বারান্দায় ঢুকে শ্মশান কালী, মহাদেব, ডাকিনি যোগিনী ও সর্প প্রতিমায় ভাঙচুর চালায়। বিশেষ করে কালী ও মহাদেব প্রতিমার মুখমণ্ডল লাঠি বা শক্ত বস্তু দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
মঙ্গলবার বিকেলে পুজা দিতে এসে প্রতিমাগুলোর ভাঙচুর অবস্থাটি প্রথম দেখতে পান মমতা বর্মন (৬০)। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ভক্ত ও এলাকাবাসী মন্দিরে জড়ো হন।
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?
ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং দোষীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পাংশা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস বলেন, শ্মশানের মন্দির হওয়ায় সেখানে পাহারা বা সিসিটিভি নেই। এই সুযোগেই দুর্বৃত্তরা প্রতিমাগুলোর মুখ বিকৃত করেছে। তিনি এ ঘটনাকে পরিকল্পিত উসকানি হিসেবে উল্লেখ করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসন তৎপর রয়েছে। তিনি জানান, পুরোনো প্রতিমাগুলো বিসর্জন দিয়ে নতুন করে প্রতিমা নির্মাণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন নজরদারি জোরদার করেছে।
ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
এপস্টেইনের ফাইল কি? ফাইল প্রকাশে মার্কিন রাজনীতিতে কেন এতো অস্বস্তি?
ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়