রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র মাহদী হাসান মুরাদ ট্রেনে কাটা পড়ে নিহত
  • আব্দুলপুর জংশনে দুর্ঘটনা, প্ল্যাটফর্মের পরিবর্তে রেললাইনে চলাচল করায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র মাহদী হাসান মুরাদ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর জংশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুরাদের বাড়ি লালমনিরহাট জেলার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িকভাবে থামানো হয়েছিল। ওই সময় মুরাদ প্ল্যাটফর্মের দোকানের পথ না নিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের মধ্য দিয়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চলমান ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। ট্রেনের চাকা তার এক পায়ের ওপর দিয়ে উঠে যাওয়ায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেরেজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


আরও দেখুন:-

আজ বিকেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবেআজ বিকেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা