শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ

জাতীয় সংসদ ভবনে দুই পর্বে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছে (বিএনপি)। দলটির চেয়ারম্যান -এর নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন সরকার।

সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার শপথবাক্য পাঠ করাবেন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সরকারের পাঁচ বছরের পথচলা। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন।


উদার গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল