সন্ধ্যা ৭টায় দেশের সকল সম্প্রচার মাধ্যমে সম্প্রচার হবে, তথ্য মন্ত্রণালয় জানিয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এক বার্তায় তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব সম্প্রচার মাধ্যমকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
শপথের পর প্রথম ভাষণ
এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পড়ান।
একই দিনে মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ।
ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশাবাদ বিরোধীদলীয় নেতা শফিকুল রহমনের
