নাটোরের নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের পর ক্ষতিগ্রস্ত চেয়ার ও ব্যানারনলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন পুলিশের, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, একদল ব্যক্তি হঠাৎ করে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল, দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ভাঙচুর করে দ্রুত সরে যায়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন এ ঘটনায় জড়িত। তিনি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি