রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ার প্রস্তুতিতে ড. মুহাম্মদ ইউনূস, গুলশানের নিজ বাসায় উঠবেনরাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়ার প্রস্তুতিতে ড. মুহাম্মদ ইউনূস, গুলশানের নিজ বাসায় উঠবেন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে নিরিবিলি সময়; ২৮ ফেব্রুয়ারি বাসা পরিবর্তনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি পরিবারকে সময় দিচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, গুলশান-২ এর কূটনৈতিক এলাকায় রূপায়ণ সিগনেচার টাওয়ারের ১১ তলার একটি ফ্ল্যাটে উঠবেন তিনি। ভবনটিতে বর্তমানে সংস্কার ও রঙের কাজ চলছে। অতিরিক্ত নিরাপত্তা বা কোনো বিশেষ তৎপরতা চোখে পড়েনি।

ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, ফ্ল্যাটটি ড. ইউনূসের নিজস্ব। তবে কবে তিনি সেখানে উঠবেন সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা নেই। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়তে পারেন তিনি।


পিলখানা হত্যা মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা

নাটোরে বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তান্ডব