নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পাওয়া আলী হোসেন ফকিরঅতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

এপিবিএন প্রধান থেকে পদোন্নতি; প্রজ্ঞাপন জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে তিনি প্রথমে চাকরিচ্যুত হন এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
পরবর্তীতে মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরে আসেন তিনি। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান এবং গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে উন্নীত হন।


দ্রুতই যমুনা ছাড়ছেন ড.ইউনুস, উঠবেন গুলশানের নিজ বাসায়