সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান। এ সময় তারা নিজ নিজ সিটিতে উন্নয়ন ও সেবার মান বাড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন এবং মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
গত রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দফতর বণ্টন : কে কোন দায়িত্ব পেলেন
