‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু; ১৫ মার্চ পর্যন্ত চলবে, অংশ নিচ্ছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে বই মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষণার পরপরই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। এবারের প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
আগামী ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর প্রবেশ বন্ধ থাকবে।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে।
মোট ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ১৮টি।
বইমেলাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীসহ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।