ঋণ মওকুফের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক; বকেয়া ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত (সুদসহ) মওকুফ করার ঘোষণা দিয়েছে সরকার।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নাসিমুল গণি এ তথ্য জানান। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক মোট ১ হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন।


সরকারি হিসাবে, যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া রয়েছে, তাদের আসল ও সুদ—দুটিই মওকুফ করা হবে। কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং কৃষি খাতকে চাঙ্গা করাই এ উদ্যোগের উদ্দেশ্য।
সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী; অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।


একুশে পদক ২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান