মতবিনিময় করলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালমতবিনিময় করলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল

সেবা উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর; ভূমি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


‘সেবা উন্নয়নের নতুন বার্তা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সরকারি সেবার মানোন্নয়ন এবং ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণ যেন ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এর আগে, অনুষ্ঠানে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেওয়া হয়। সভায় দুর্গাপুর উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন