ধর্ষণের আশঙ্ক্ষারক্তাক্ত লাশ

পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)।

শুভ জন্মদিন ডা. মিজানুর রহমান সানি


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে জামিলার মা আলাদা হয়ে অন্যত্র বিয়ে করার পর থেকে সে বাবা ও দাদির সঙ্গে বসবাস করছিল। সম্প্রতি তার বাবা ঢাকায় বড় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
প্রতিবেশীরা জানান, শুক্রবার গভীর রাতে বৃদ্ধার বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শোনা যায়। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সরিষাক্ষেতে জামিলা আক্তারের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।


খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।


শুভ জন্মদিন ডা. মিজানুর রহমান সানি