দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারদুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

ব্যক্তিগত কারণ দেখিয়ে একযোগে তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুর্নীতি দমন কমিশন)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ-ও নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


মঙ্গলবার (৩ মার্চ) তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে কমিশনার আজিজী জানান, ব্যক্তিগত কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের চাপের মুখে নয়, বরং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই পদত্যাগ করা হয়েছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে কমিশনের দুই সদস্যও দায়িত্ব গ্রহণ করেন।


চিকিৎসাশাস্ত্রে ডিএ ডিগ্রি অর্জন করেছেন দুর্গাপুরের গর্ব ডা. গোলাম মোস্তফা রাব্বী

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট