নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়
নিজস্ব প্রতিবেদক
সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।
এ সময় রিকসার মধ্যে থাকা সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। পাশে ইমিসহ বামপন্থী ছাত্রসংগঠনের কয়েকজনকে দেখা গেছে।
এদিকে, আশপাশে পুলিশের উপস্থিতি থাকলেও এই কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি। এ সময় ইমি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যতদিন অস্থিত্ব থাকবে ততদিন শেখ মুজিবের অস্থিত্ব মুছে ফেলা যাবে না। আমরা আজকে সৈকতকে আটকের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহিদুল্লাহ হলের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহাবাগ থানায় আনা হয়।
তাকে আটকের খবরে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এক শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে এবং পরে স্থান পরিবর্তন করে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী
খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা
