চার রাডার ধ্বংসের দাবিচার রাডার ধ্বংসের দাবি

ইরানের দাবি, গত ২৪ ঘণ্টায় ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করা হয় মার্কিন প্রতিরক্ষা অবকাঠামো

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ অ্যান্টি-মিসাইল ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা চারটি রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

রবিবার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী মিসাইল ব্যবহার করে এই রাডারগুলোতে আঘাত হানা হয়।

থাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম, যা ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।


ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী সম্মাননা পেলেন খালেদা জিয়া