নেতানিয়াহুর মৃত্যুর দাবিনেতানিয়াহুর মৃত্যুর দাবি

স্কট রিটারের পোস্ট উদ্ধৃত করে প্রতিবেদন; স্বাধীন সূত্রে মিলেনি প্রমাণ

অনলাইন ডেস্ক

ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয়েছেন, দাবি করেছে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টের উপর নির্ভর করা হয়েছে, তবে অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, স্কট রিটার সোমবার একটি পোস্টে উল্লেখ করেছিলেন, “ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি আহত হয়েছেন।”


তবে যেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, তা সত্যিই স্কট রিটারের কি-না বা ভুয়া কি-না তা এখনও নিশ্চিত নয়।


ফার্সি ভাষার তাসনিম নিউজ প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনও সরাসরি প্রমাণ বা ক্ষতির নিশ্চিত তথ্য নেই। প্রতিবেদনে মূলত কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে: নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি সফর স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসের রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর ফোনালাপ, যার তারিখ নির্দিষ্ট নয়।


মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থার চার রাডার ধ্বংসের দাবি আইআরজিসির

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার