বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ঈদের দিন শনিবার (২১ মার্চ) ভোররাতে একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামমুখী ‘মামুন স্পেশাল’ পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে অধিকাংশের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলা এবং সিগন্যাল না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ৯৯৯-এ একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ার অভিযোগও করেছেন তারা।
নাগরিকদের ক্ষমতায়নের মাধ্যমেই এগোবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী
