মো. মনিরুল ইসলাম | ছবি : নেত্রদর্পণ কোলাজমো. মনিরুল ইসলাম | ছবি : নেত্রদর্পণ কোলাজ

নিজস্ব ডেস্ক

বাংলাদেশের তরুণ লেখক, সাংবাদিক ও সোশাল একটিভিস্ট মো. মনিরুল ইসলাম পাকিস্তানের স্বনামধন্য HumanitiesRead একাডেমিক রিসার্চ জার্নালের ডিস্টিংগুইশড মেম্বরশীপ নির্বাচিত হয়েছেন।
মনিরুল দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী লেখা, বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষাবিদদের সাথে সাক্ষাৎকার, কলাম, ফিচার এবং সমসাময়িক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে আসছেন। বিশেষ করে শিক্ষা, সমাজ ও ভাষা বিষয়ক তার লেখালেখি পাঠকমহলে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ারভিত্তিক নানা বিষয়েও তিনি নিয়মিত ফিচার ও সাক্ষাৎকার লিখে আসছেন।
এই অর্জন শুধু ব্যক্তিগতই নয়, বরং বাংলাদেশের তরুণ গবেষক ও লেখকদের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ। ডিস্টিংগুইশড মেম্বরশীপ হিসেবে তিনি আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন একাডেমিক জার্নালে প্রবন্ধ প্রকাশের সুযোগ পাবেন। এর মাধ্যমে তার গবেষণা অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় অবদান রাখার সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে মনিরুল বলেন,
“এটি আমার জন্য একটি বড় সুযোগ। ছোটবেলা থেকেই ভিন্নভাবে চিন্তা করা এবং লেখালেখির প্রতি আমার আগ্রহ ছিল ভীষণ। সেখান থেকেই গবেষণার প্রতি আকর্ষণ তৈরি হয়। আমার পরিবার, বিশেষ করে আমার বাবা আব্দুর রহিম, এবং শিক্ষকবৃন্দদের মধ্যে ড. মোহা. ইয়ামিন হোসাইন, ড. রেবেকা সুলতানা ও সায়েদুর রহমান পলাশ স্যারের দিকনির্দেশনা আমাকে এই পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে পাশাপাশি কবি সুমন মাহমুদ নীলের অদম্য সাপোর্ট। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কাজ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, দেশের তরুণদের মধ্যে গবেষণা ও সৃজনশীল চিন্তাধারার বিকাশে কাজ করতে চান।