অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধের পর মোতায়েন করা হবে আন্তর্জাতিক স্থিতিশীলিকরণ বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের স্থান দেওয়া হবে না।
গত বছর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর প্রস্তুতি চলছে। এই বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।
নেতানিয়াহু বলেন, দ্বিতীয় ধাপে হামাস এবং গাজাকে নিরস্ত্র করা হবে এবং গাজায় তুরস্ক বা কাতারের সেনা থাকবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বাহিনীর প্রধান হিসেবে মেজর জেনারেল জাসপার জেফার্সকে নিয়োগ দিয়েছেন