বরগুনায় পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
👉 ভোটে কারচুপির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা—
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, সরকারের প্রধান তিন চ্যালেঞ্জ হলো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, সঠিক ভোট গণনা এবং বিজয়ীকে ঘোষণা করা।
তৌহিদ হোসেন বলেন, গণভোট নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য। ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করবে সরকার, কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেয়া হবে না।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, ভোটারদের উৎসাহিত করে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এছাড়া, নির্বাচন সংশ্লিষ্টদের ব্যক্তিগত পছন্দ থাকলেও তা ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে দেওয়া যাবে না বলেও তিনি সতর্ক করেন।