India recalls family members of Indian diplomats stationed in Bangladesh

নয়াদিল্লির সিদ্ধান্তে নতুন বার্তা,নিরাপত্তা বিবেচনায় পরিবারের সদস্যদের প্রত্যাহার,ঢাকায় কর্মরত কূটনীতিকদের দায়িত্ব বহাল,বাংলাদেশ–ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট,সরকারি পর্যায়ের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের সহকারী হাইকমিশন থেকেও কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত সতর্কতামূলক। বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো খোলা থাকবে এবং কূটনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নেওয়াকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি নিরাপত্তামূলক উদ্যোগ হিসেবে দেখছে নয়াদিল্লি।

  • সূত্রঃ পিটিআই, ইন্ডিয়া টিভি