প্রবাসী বাংলাদেশিরা মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিচ্ছেন

বিকাল ৫টা থেকে শুরু অ্যাপে ভোটদান

প্রবাসী ভোটারদের জন্য নতুন সুবিধা

কোন অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া যাবে

নির্বাচন কমিশনের বক্তব্য

প্রবাসীদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। একইভাবে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা ও হেফাজতে থাকা ভোটাররাও এই অ্যাপ ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট ও হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।


বুধবার সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত ভোটাররা নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোট দিতে পারবেন।


ইসি আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটের গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে এবং একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না।