ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান
যেই জিতুক কাজ করার বার্তা
মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য
সুষ্ঠু নির্বাচন নিয়ে মন্তব্য
রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই দলই জিতুক, যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে। বুধবার রাজধানীর ইএমকে সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।
রাষ্টদূত বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তা ক্ষেত্রে যৌথ কাজের সুযোগ আছে। তিনি আরও বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে তা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার এবং অন্য কোনো দেশের বলার অধিকার নেই।
ব্রেন্ট ক্রিস্টেনসন জানান, তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, সব পক্ষের সঙ্গে কথা বলে আসছে এবং নির্বাচনের পর যে কেউ জয়ী হোক, তার সঙ্গে কাজ করবে। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে দেশেই ব্যাপক পরিবর্তন হয়েছে এবং সামনে আরও পরিবর্তন আশা করা যায়