সরকারের সিদ্ধান্ত ও কারণ
ভোটগ্রহণে সহায়ক ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি।
প্রেস সচিব বলেন, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে। আর আগেই ঘোষিত অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিনদিন ছুটি পাবেন।