অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) জিম্বাবুয়ের হারারেতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র অলআউট হয় ১৯৯ রানে।

দারুণ বোলিংয়ে শুরুতেই যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে বাংলাদেশ। ইকবাল হোসেন ইমন নেন সর্বোচ্চ ৩ উইকেট, তিন বোলার পান ২টি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের যুবারা। ওপেনার জাওয়াদ আবরার (৪৭) ও রিফাত বেগ (৩০) ভালো শুরু এনে দেন। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দায়িত্বশীল ৬৪ রানের ইনিংসে জয় প্রায় নিশ্চিত হয়। শেষে কালাম সিদ্দিকী অ্যালিন (৩০) ও রিজান হোসেন (২০) ম্যাচ শেষ করেন।

৪১.৩ ওভারেই ২০১ রান তুলে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।