মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েনের প্রেক্ষাপটে তেহরানের কঠোর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রেক্ষাপটে ইরান সতর্ক বার্তা দিয়েছে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলাকে – সীমিত বা তথাকথিত ‘সার্জিক্যাল’ হলেও – সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং কঠোর জবাব দেওয়া হবে।
তিনি জানান, দেশটি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে যাচ্ছে, তবে সেটি ব্যবহার করতে না হয়-এমনটাই তিনি আশা করেন।
ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে তার পাল্টা জবাব দেওয়া হবে, যদিও সেই জবাবের ধরন স্পষ্ট করা হয়নি।