>>>>রাজশাহীকে অপেক্ষায় রেখে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস<<<<
টি-টোয়েন্টি বিশ্বকাপ অঙ্গনে প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তাদের স্থলে খেলবে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে।
আইসিসি জানিয়েছে, আগে প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানায়, যার ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে যুক্ত হবে, যেখানে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা আয়োজিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ভারতে হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বিসিবি ভারতে না খেলার সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি নিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠায়।
আইসিসির বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টের এত কাছে এসে বিসিবির অনুরোধ পূরণ সম্ভব হয়নি, তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। নিরাপত্তা নিয়ে বিসিবির উদ্বেগ দূর করার জন্য আইসিসি ব্যাপক পর্যালোচনা ও আলোচনা করেছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে এবং ভারতের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার আশ্বাস পুনর্ব্যক্ত হয়েছে। তবে বাংলাদেশের উদ্বেগের মধ্যে বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি।
এছাড়া, আইসিসি জানিয়েছে, বিসিবির সঙ্গে কয়েক দফায় তিন সপ্তাহ ধরে আলোচনা করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, সময়সূচি পরিবর্তন সম্ভব না থাকায় স্কটল্যান্ডকে বাংলাদেশ টিমের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন:-
>বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোক প্রস্তাব<
>>>রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১২ জন নিহত, যাত্রীবাহী ট্রেনেও হামলা<<<
>>>>>তলাবিহীন ঝুড়ি থেকে দালানকোঠার পথে: রিসার্চের শক্তি<<<<<