আবেগময় জীবন
রুমাইয়া আক্তার
ভগ্ন দিগন্ত অতিক্রম করে
আজ আমার নৈপথ্যে অর্ন্তহীত অশ্রু
এক অনন্ত প্রতীক্ষার প্রতিধ্বনি
সেখানে নির্বাণ স্তব্ধ
অবিরত বেধে চলেছে জীবনের এই গভীর
সুর
যেখানে রয়েছে আবেগ,আর্তনাদ,নিঃশব্দ,যন্ত্রণা
নদীর মত স্রোতশীল আবেগ
কখনো হাসায় কখনো বা কাঁদায়
মনের গভীরে হাজারো না বলা কথা
কখনো উতাল কখনো পাতাল কখনো বা স্বপ্নের বন
আবেগের জোয়ারে ভাসে মন
তবুও আবেগময় জীবন
কতই না সুন্দর
