অ্যাননটেক্স দুর্নীতি মামলার বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সোমবার (১৯ জানুয়ারি) এই পরোয়ানা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের জানান, অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নিয়ে আদালত ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত আগামী ৪ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন