মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনালাপবাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার; মালয়েশিয়া সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম

শুক্রবার বেলা ৩টায় মালয়েশিয়ার সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবে।


একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী