সেনাবাহিনীর যৌথ অভিযানে গত সাত দিনে ২৭৮ জন গ্রেপ্তার

সেনাবাহিনীর যৌথ অভিযানের বিবরণ

নিজস্ব প্রতিবেদক

গত সাত দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮২২ রাউন্ড গোলাবারুদ, ৭টি ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।