- নিপা ভাইরাস আতঙ্কে কাঁপছে ক্রিকেট বিশ্ব, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক
ভারতে চলমান নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করায় টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি আরও জোরালো হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট দল ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। এই খবরের পর অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ভারতের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যদিও ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করলেও তারা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। যদিও অস্ট্রেলিয়ায় নতুন কোনো বিধিনিষেধ নেই, বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
নিপা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় এশিয়ার অনেক দেশ ইতোমধ্যে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু করেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দলগুলো যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসির জন্য বড় সংকট সৃষ্টি হতে পারে। আগে ভেন্যু পরিবর্তন না করার অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে কি না। যদিও আইসিসি ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই বললেও বড় দলগুলোর অনীহা ও ভাইরাসের ভয়াবহতা টুর্নামেন্টের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা বাড়িয়েছে। ভারতের কেরালা ও অন্যান্য এলাকায় নিপা ভাইরাস নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্ট স্থগিত বা স্থানান্তরের সিদ্ধান্ত সময়ের দাবি হয়ে উঠেছে।
আরও পড়ুন:-
বিএনপি ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে: ড. মাহদী আমিন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ