উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
  • সিরাজগঞ্জে জনসভায় তাঁত শিল্প, নারী শিক্ষা ও তরুণদের কর্মসংস্থানের ওপর জোর

নিজস্ব প্রতিবেদক


সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সহাবস্থানের রাজনীতিতে আস্থাশীল। জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

পদত্যাগের পরও সরকারি বাসা ছাড়েন নি দুই ছাত্রউপদেষ্টা, উঠছে নীতি-নৈতিকতার প্রশ্নপদত্যাগের পরও সরকারি বাসা ছাড়েননি দুই ছাত্র উপদেষ্টা, উঠছে নীতি-নৈতিকতার প্রশ্ন

তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলে কৃষির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প পার্ক গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিএনপি। বিশেষ করে ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিনির্ভর শিল্প ও তাঁত শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দক্ষতার অভাবে অনেক তরুণ বিদেশে গিয়ে পিছিয়ে পড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবান তরুণদের নিয়েও কাজ করার অঙ্গীকার করেন তিনি।


আরও দেখুন:-

জাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমানজাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ : শফিকুর রহমান