দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে টানার ঘটনায় বিএনপি প্রার্থীকে ঘিরে বিতর্ক
  • ভিডিও ভাইরাল, এলাকায় আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপির গণসংযোগ চলাকালে এই ঘটনা ঘটে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আয়োজিত কর্মসূচিতে পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

রাজউক প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে দুই মামলার রায় আজরাজউক প্লট দুর্নীতি: শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুই মামলার রায় আজ

এ সময় বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসলের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা দেন। ঘটনাস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, আসাদুল হক আগে প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে দলবদলের বিষয়ে তিনি জানান, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেই তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন।


আরও দেখুনঃ-

নির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমাননির্বাচনী প্রচারণায় আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান