ছাত্রদল নেতা সবুজের উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনাছাত্রদল নেতা সবুজের উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনা

রাজধানীতে বাগেরহাট-৪ আসনের নাগরিকদের সম্মানে আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ঢাকাস্হ বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের নাগরিকদের সম্মানে “ইফতার” ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় “দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ রাজধানীর মহাখালীতে অনুষ্ঠানটির আয়োজন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি জনাব রেজওয়ানুল হক সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা, শরণখোলা উপজেলা বিএনপি নেতা এটিএম জসিমউদ্দিন জাফর, শ্রমিক দল নেতা হারুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও আইএইচটি কলেজের সভাপতি আসাদ শিকদার, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রানা, ২ নং যুগ্ম আহ্বায়ক ইসলাম কানন, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ ইমরান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোঃ ইমন হোসেন ও ইমরুল কায়েস রাজিনসহ ঢাকাস্থ মোড়েলগঞ্জ শরণখোলা বিএনপির অসংখ্য নেতাকর্মী।

milad

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের কমিটি ঘোষণা