চীন ও বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিচ্ছেন প্রধান উপদেষ্টা
  • স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে সহযোগিতা জোরদার করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে সরকারই আসুক, চীন ও বাংলাদেশের মধ্যে চলমান কাজ অব্যাহত থাকতে হবে। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন এবং চীন সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিকেল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

লালাখালে চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনালালাখালে চোরাবালিতে আটকা পড়ে- শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

‘ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি’ ও তার সিঙ্গাপুর ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা যাচাই করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অন্তত ২২টি দেশে টিকা রপ্তানি করে আসছে। চীনা প্রতিনিধিদল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা জানায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেছে।

অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্রে চীনের সঙ্গে সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, চীনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছিলেন, যা পরে চীনের নিজস্ব কর্মসূচিতে রূপ পেয়েছে। গত বছরের মার্চে তার চীন সফরের সময় প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে, তিনি তার বই পড়েছেন এবং তার নীতিগুলো অনুসরণ করছেন।

ড. ইউনূস আরও জানান, তিনি কয়েক সপ্তাহের মধ্যে দায়িত্ব ছাড়লেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি চীনা সরকারের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরও পড়ুন:-

তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান জুলাই শহিদ আবু সাঈদের বাবাতারেক রহমানকেই প্রধানমন্ত্রী দেখতে চান জুলাই ,শহিদ আবু সাঈদের- বাবা
আত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানআত্মমর্যাদার বাংলাদেশ গড়ার আহ্বান- তারেক রহমানের